তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার রাজধানীর বাসভবনে গেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ভাটারা এলাকায় জামায়াত আমিরের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের নিজ বাসা থেকে রওনা দেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারম্যানের নাহিদ ইসলাম-এর বাসায় যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *