বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বার্তায় তিনি উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫১ বছরে পারস্পরিক শ্রদ্ধা, সমতা, লাভজনক সহযোগিতা এবং ‘উইন-উইন’ ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন হয়েছে, যা রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের উৎকৃষ্ট উদাহরণ।
চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দনের বার্তা দিয়েছেন।
