ব্র্যাক ওয়েস্ট-১ ডিভিশন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ভোলাহাট এলাকার বড়গাছী শাখা অফিস এর উদ্যোগে ফতেপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ আগস্ট/২৬ মঙ্গলবার বিকেলে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কিশোরী ও অভিভাবক সহ প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন৷
ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দীন পানু মিয়া, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) ফেরদৌস হোসেন তালুকদার, বিডিসি চাঁপাইনবাবগঞ্জের মোমেনা খাতুন,জেজিডি প্রোগ্রামের মরমিতাজ, কৃষি কর্মকর্তা এনামুল হক এবং বড়গাছী শাখার শাখা ব্যাবস্থাপক মোসাঃ মুসলেমা খাতুন ও সহকারী শাখা ব্যাবস্থাপক রাজিউল হক । এছাড়াও ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বাল্যবিবাহ হ্রাসে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা, প্রতিরোধে কার্যকর সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জকে বাল্যাবিবাহমুক্ত করতে সকলকে সহযোগীতা করতে আমরা সর্বদা প্রস্তুত। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগই পারে এ সামাজিক ব্যাধি দূর করতে।
