ফেনী জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৯০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক ০৬ আগস্ট ২০২৬ তারিখ ফেনী জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রী পিস, ঔষধ, কসমেটিকস্, চকলেট ও বিস্কুট জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

মজুমদারহাট কোং সদর, যশপুর বিওপি, মধুগ্রাম কোং সদর ও অলিনগর বিওপিতে জব্দকৃত মালামাল টেবিলে সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটি স্থানে বিজিবি সদস্যরা জব্দকৃত মালের সামনে অবস্থান নেন।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনী কার্যক্রমের জন্য স্থানীয় থানা ও কাস্টমস্-এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় বজায় রাখা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখবে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *