প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক বাহিনীর সার্বিক কার্যক্রম, বিশেষ করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা এবং গ্রাম পর্যায়ে বাহিনীর উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রশংসা করেন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
