আজ রাতেই ইরানে বৃহত্তম বোমাবর্ষণের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর আজ রাতে বৃহত্তম বিমান হামলা ও বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।

স্কট বেসেন্ট জানান, পরিকল্পিত এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, “আমরা এমনভাবে হামলা চালাব যেন তাদের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে অকার্যকর হয়ে পড়ে।” এছাড়া হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে ইরান বিশ্বজুড়ে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা’ সৃষ্টির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ আনেন।

এদিকে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক যান, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বলে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র সবকিছুই ট্র্যাক করছে এবং গোয়েন্দা তথ্যের বিষয়টি মাথায় রেখেই যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে।”

ট্রাম্পের কড়া নজরদারি হেগসেথ আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ও কমান্ডার-ইন-চিফ ডোনাল্ড ট্রাম্প কে কার সঙ্গে কথা বলছে বা গোপন আঁতাত করছে, সে বিষয়ে পুরোপুরি অবগত। তিনি আশ্বস্ত করে বলেন, “প্রকাশ্যে বা গোপনে যা-ই ঘটুক না কেন, তার কড়া জবাব দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *