ঈদুল ফিতরের তারিখ নিয়ে নতুন তথ্য দিলো আমিরাত

সংযুক্ত আরব আমিরাত-এর আকাশে রমজানের শেষ দিনের চাঁদ দেখা গেছে। এর ফলে চলতি বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে এবং ঈদুল ফিতর শুক্রবার উদযাপিত হতে পারে।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদটি দেখা যায়। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্য তামিম আল তামিমি ভোর ৬টার দিকে (১৪৪৭ হিজরির ২৮তম দিন) এই চাঁদের ছবি ধারণ করেন।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। সে হিসেবে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে, যা শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে।

অন্যদিকে, সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ (বুধবার) নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। ফলে পরদিন থেকেই নতুন চন্দ্রমাস শুরু হওয়ার সম্ভাবনাও কম।

তবে চাঁদ দেখা সাপেক্ষেই ঈদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *