দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি এলাকায় আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরের মধ্যে তীব্র দমকা হাওয়াসহ ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বজ্রসহ বৃষ্টিপাতেরও জোরালো সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার এই বৈরী পরিস্থিতির কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের সংশ্লিষ্ট সব নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *