বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ বিকাল ৩:৩০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মি. ইমরান হায়দার (Mr Imran Haider) সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাকিস্তান বিমান খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। রাষ্ট্রদূত ঢাকা–লাহোর রুটে ফ্লাইট চালুর বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া, পর্যটন খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding – MoU) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *