এক মাসে দুই দফায় ৫৯৯ টাকা বেড়েছে এলপিজির দাম

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা।

রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, নতুন এ মূল্য একইদিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

এর আগে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭২৮ টাকা। আর তারও আগে গত মাসে ছিল ১ হাজার ৩৪১ টাকা। ফলে এক মাসের ব্যবধানে দুই দফায় মোট ৫৯৯ টাকা বেড়েছে এলপিজির দাম।

এরই মধ্যে জ্বালানি তেলের মূল্যও বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারণ অনুযায়ী—

আগের দামের তুলনায় ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা বেড়েছে।

বিশ্ববাজারে অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি খাতে এই মূল্যবৃদ্ধি এসেছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

যদিও ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়, তবুও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আন্তর্জাতিক জ্বালানি পরিবহন পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *