ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী ও কাজা ক্যালাসের বৈঠক; বাণিজ্য ও এফটিএ নিয়ে গুরুত্বারোপ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২০ এপ্রিল ২০২৬ তারিখে ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা ক্যালাসের সাথে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন।
আলোচনায় রাজনৈতিক, অর্থনৈতিক এবং উন্নয়ন সহযোগিতা—যেমন বাণিজ্য ও বিনিয়োগ, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, অভিবাসন, দক্ষতা উন্নয়ন, শ্রম মান এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।
উভয় পক্ষ বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) পরবর্তী উত্তরণ, অগ্রাধিকারমূলক বাজারে প্রবেশের গুরুত্ব এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি (IPA) নিয়ে আলোচনা শুরুর বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা নতুন বাংলাদেশ-ইউইউ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিকে (PCA) একটি ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের প্ল্যাটফর্ম হিসেবে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *