গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজএসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়।

প্রেস রিলিজ

ঢাকা: ২১ এপ্রিল ২০২৬
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

তিনি সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিনবাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়াস্থ মডেল একাডেমি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। তিনি পরীক্ষা কেন্দ্রগুলোয় স্থাপিত কন্ট্রোল রুম থেকে সিসি টিভি’র মাধ্যমে পরীক্ষার হলগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী ঢাকার সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, আজ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীদের যেন কোন ধরনের ভোগান্তি না হয়, সেজন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার পরীক্ষা কেন্দ্রগুলো সকাল সাড়ে আটটার মধ্যে খোলার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কেন্দ্রগুলোতে সিসি টিভির ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী এ সময় শিক্ষার্থীদের নির্ভয়ে ও আনন্দের সাথে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। এছাড়া অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযথা ভীড় না করার অনুরোধ করেন।

মন্ত্রী এসময় সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আব্দুল্লাহ শিবলী সাদিক
সিনিয়র ইনফরমেশন অফিসার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *