নিউমার্কেটের বটতলায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত

রাজধানীর নিউমার্কেটর বটতলা শহীদ শাহ্ নেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতনামা(৪৫) এক যুবক নিহত হয়েছেন। মাথা সহ তার শরীরে ৫ টি গুলি বৃদ্ধ হয়েছে ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে( ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারি মোহাম্মদ জুয়েল জানান,আজ রাতে একটি মটর বাইকে এসে নিউমার্কেট বটতলা শহীদ শাহ্ নেওয়াজ হলের সামনে ২ যুবক তাকে পর পর কয়েক রাউন্ড গুলি করে এতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছটপট করতে থাকে। পরে আমরা তাদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রিত পৌনে ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে তার শরীরে ৫ টা গুলির চিহ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *