প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের খাদ্য মজুদ ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে। আধুনিক গুদাম ব্যবস্থাপনা ও খাদ্য সংরক্ষণ ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় অগ্রাধিকার, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বাংলাদেশের উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, স্বাধীনতার পর থেকেই দুই দেশের সম্পর্ক শক্তিশালী এবং বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। তিনি বাংলাদেশ থেকে গম রপ্তানির সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
সাক্ষাতে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার, অর্থনৈতিক বিভাগের কর্মকর্তারা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
