এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকের ভয়াবহ থাবা থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। ছেলেমেয়েরা কোথায় যায় কি করে? খোঁজ খবর রাখতে হবে। তিনি আজ (৮ আগস্ট) শনিবার সকাল ১০টায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নিজ জন্মভূমি লক্ষ্মীধর পাড়া গ্রামে নিজ হাতে গড়া শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংঘের নতুন ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।এনায়েত স্মৃতি সংঘের বর্তমান সভাপতি ইমাম হোসেন রনির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাস্টার তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি আবুল হাসেম সাবেক সভাপতি মনির হোসেন জসি,সাবেক সভাপতি মাস্টার আব্দুল মান্নান, ,সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মামুনুর রশিদ,সাবেক সভাপতি এডভোকেট মমিনুল ইসলাম, সাবেক সভাপতি এডভোকেট রায়হান চৌধুরী, সেলিম চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক শামসুল আলম সম্রাট উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য কামাল হোসেন চৌধুরী, মাওলানা আনোয়ার হোসেন,মাইনুদ্দিন মাহি, প্রমখ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। পরিশেষে আব্দুর রহমান খাঁন সংঘের সদস্য এবং এলাকার ছেলেমেয়েদের জন্য বিভিন্ন ধরনের বই উপহার দেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *