গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম ওরফে রায়হান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) গভীর রাতে গাইবান্ধা সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজারের পানপট্টি এলাকায় মো. রানা মিয়ার পানের দোকানের সামনের গলি থেকে আমিনুল ইসলাম ওরফে রায়হানকে আটক করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার পরিহিত থ্রি-কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম ওরফে রায়হান গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকার মো. আব্দুর রহমান ওরফে ইদ্রিস আলীর ছেলে। তার মায়ের নাম মৃত সালেহা বেগম।

এ ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ৭ আগস্ট ২০২৬ তারিখে মামলা নম্বর ২০ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *