নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৪নং ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় টেকের বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​গত শুক্রবার (৩১ জুলাই) টেকের বাজারের নতুন কার্যালয়ে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​বিশিষ্ট সমাজ সেবক নজরে মাওলা নেহালের সভাপতিত্বে এবং ওয়ার্ড সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবদুল আজিজ কাওছারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুছ সুমন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর তালিমুল কোরআনের সভাপতি মাওলানা আব্দুল হাই আজাদ।

​এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
​অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম তানিম, আইনজীবী, নোয়াখালী জজ কোর্ট
​গোলাম ছারওয়ার, প্রবাসী
​মোকাররম হোসেন, সভাপতি, ইউনিয়ন যুব বিভাগ

​মোহাঃ মুহসিন, সেক্রেটারী, ৪নং ওয়ার্ড জামায়াত
​আরাফাত হোসেন, সভাপতি, ওয়ার্ড যুব বিভাগ
​রাকিব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী (ঢাকা)
​সভায় স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​বৈঠকের মূল আলোচনা ও সিদ্ধান্তসমূহ:
সভায় বক্তারা সংগঠনের নতুন কার্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করা, সমাজ থেকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে সাধারণ মানুষকে সচেতন করা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনামূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *