‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘লামিয়া’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী লামিমা লাম সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। বিয়ে করলে কেমন জীবনসঙ্গী চান এবং ভবিষ্যতে অভিনয় ছেড়ে দিলে কী করবেন—এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে লামিমা জানান, তিনি জীবনসঙ্গী হিসেবে মিডিয়ার বাইরের কাউকে বেছে নিতে চান। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি যদি বিয়ে করি অবশ্যই মিডিয়ার বাইরে করব। মিডিয়ার মানুষরা অনেক ব্যস্ত থাকেন। আমি যখন বিয়ে করব, তখন হয়তো একটা সময় গিয়ে কাজ নাও করতে পারি। তাই আমি চাই না যে আমার পার্টনার সব সময় কাজে ব্যস্ত থাকুক।”

সফল নারী উদ্যোক্তা ব্যবসায় শিক্ষার ছাত্রী হিসেবে লামিমার ইচ্ছা ভবিষ্যতে সফল একজন নারী উদ্যোক্তা হওয়া। অভিনয় ছেড়ে দিলে পুরোপুরি ব্যবসায় মন দিতে চান তিনি। নিজের পড়াশোনা এবং দক্ষতার জায়গাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ব্যবসায়িক ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন এই জনপ্রিয় অভিনেত্রী।

সাক্ষাৎকারে ঢাকা শহরের বিনোদনকেন্দ্রের অভাব নিয়ে হতাশা প্রকাশ করেন লামিমা। তাঁর মতে, ঢাকা শহরে রেস্টুরেন্ট ছাড়া ঘোরার মতো ভালো কোনো পার্ক বা জায়গা নেই। তিনি বলেন, “বাইরের খাবার অস্বাস্থ্যকর হওয়ায় আমি রেস্টুরেন্টে খেতে খুব একটা পছন্দ করি না।”

আজকের অবস্থানে আসার পেছনে শুরুর দিকের কঠোর পরিশ্রম আর অভিজ্ঞতার কথা স্মরণ করেন তিনি। শুরুতে অভিনয়ে ভুল করায় অনেক বকা খেতে হয়েছে জানিয়ে লামিমা বলেন, সেই শাসনগুলোই তাঁকে আজকের দক্ষ অভিনেত্রী হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে। এখন তিনি শুটিং সেটে সবার অনেক স্নেহ ও ভালোবাসা পান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *