পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শুক্রবার (২২ মে) তিনি সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আজ সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণের প্রেক্ষিতে এবার রাজকীয় অতিথি (রাজকীয় মেহমান) হিসেবে সৌদি আরব সফর করছেন বাংলাদেশ সেনাপ্রধান।

সফরকালে তিনি পবিত্র মক্কা মোকাররমা ও মদিনা মুনাওয়ারায় হজের যাবতীয় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এবং দেশের সার্বিক কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া করবেন। পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন ও সফর শেষে আগামী ১ জুন তিনি সস্ত্রীক দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *