পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, সাংবাদিক মো. এনামুল হক এবং পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিয়াউর রহমান, চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব। প্রধান মেহমান ছিলেন অধ্যক্ষ আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জু, সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির মনি, সাবেক সহ-সভাপতি উপজেলা বিএনপি; মো. ইদ্রিস আলী মাস্টার, সাবেক সভাপতি উপজেলা কৃষকদল; মো. নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফরিদপুর ইউনিয়ন বিএনপি; মো. হাসান তারেক মুকুল, সাবেক সভাপতি পুংগলী ইউনিয়ন বিএনপি; মো. আব্দুল বাতেন ঝন্টু, সাবেক সভাপতি পুংগলী ইউনিয়ন বিএনপি; মেহেদী হাসান তপন, বিএনপির সদস্য। মোঃ বাবুল আক্তার সভাপতি পুংগলী ইউনিয়ন ছাত্রদল। দাতা সদস্য মোঃ রকিব হোসেন কাদেরী এবং অভিভাবক সদস্য সিহাব হোসেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. এনামুল হক দ্বিতীয়বারের মতো বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সভাপতির দায়িত্ব হলো শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ গুরুত্ব প্রদান করা। তিনি পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়কে এলাকার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহা আলম (বিএসসি) উপস্থিত সকল অতিথি, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠান সমাপ্ত হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *