ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা পৃথক দুই মামলার রায় আজ ঘোষণা করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন। শেখ হাসিনার পাশাপাশি তার ছোটবোন শেখ রেহানার তিন সন্তান—টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ মোট ২২ জন আসামির বিরুদ্ধেও রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

মামলাগুলোতে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। এদের মধ্যে ২১ জন বর্তমানে পলাতক।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে শহরে বাড়ি, ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার তথ্য গোপন করেন। এর ফলে প্লট বরাদ্দের ক্ষেত্রে আইন, বিধি ও নীতিমালা লঙ্ঘিত হয়।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে ও জালিয়াতির মাধ্যমে রাজউকের নতুন শহর প্রকল্পে একাধিক প্লট বরাদ্দ নেন এবং পরে সেগুলো শেখ রেহানার সন্তানদের নামে দেন। এ ক্ষেত্রে রাজউকের বিদ্যমান বিধিনিষেধও উপেক্ষা করা হয়।

ইতোমধ্যে প্লট দুর্নীতির চার মামলায় শেখ হাসিনার ২৬ বছরের কারাদণ্ড হয়েছে। বর্তমান দুই মামলাতেও দুদকের আইনজীবীরা সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ ও ১৮ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এই দুই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *