দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রুহুল আমিন (বাবু) মহুগাঁও এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও জনগণের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
এ সময় রুহুল আমিন (বাবু) বলেন, “মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও থাকব। জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও সেবামুখী ভোগনগর ইউনিয়ন গড়ে তুলতে চাই। মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে তুলে ধরেন।
