র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ- ডাকাত, মাদক চোরাচালানকারী, অপহরণকারী, প্রতারক ও হত্যাকান্ডের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও সাম্প্রতিককালে চাঞ্চল্য সৃষ্টিকারী কয়েকজন শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে র‍্যাব-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে র‍্যাব-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে র‍্যাব-১১ বিপুল পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ০১/০৮/২০২৬ খ্রিঃ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁও থানাধীন মোগড়াপাড়া বাসস্ট্যান্ডে অবস্থান করতেছে। আভিযানিক দল ০১/০৮/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০১:১০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান হতে দুইজন লোক একটি মটরসাইকেলসহ কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের ইয়ার ফিল্টারের বক্সে অভিনব কৌশলে লুকানো ১৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। আবুল কালাম আজাদ (৩৬), পিতা-বাবুল মিয়া, মাতা-নারগিছ আক্তার, সাং-পাঁচোড়া, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা,২। সবুজ (২৯), পিতা-হারুন অর রশিদ, মাতা-মোসাঃ রমিজা বেগম, সাং-আনন্দপুর, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।গ্রেফতারকৃত আসামীরা সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *