সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে যতগুলো ভাতা প্রদান করা হয় সেই ভাতাযোগ্য গ্রহণকারীদের নতুন করে তালিকা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য আমাদের কমিটিও গঠিত হয়েছে‌। ‘জি-টু-পি অর্থাৎ গভর্নমেন্ট টু পারসন’ ভাতা যাদের চাহিদা আছে দল-মতো সব কিছুর ঊর্ধ্বে রেখে যারা এটার জন্য যোগ্য, তাদের তালিকা আমরা তৈরি করছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি ভাতার জন্য যারা সুবিধাভোগী, যোগ্য তাদের কাছেই যেন পৌঁছায় সেটা নিশ্চিত করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এসব কারণে আমরা জেলা প্রশাসকদের সার্বিক সহযোগিতা কামনা করেছি এবং এ বিষয়ে সঠিকভাবে কাজ পরিচালনার জন্য তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ফারজানা শারমিন পুতুল বলেন, ডিসিদের মাধ্যমে সরকারের কার্যক্রমগুলো যেন সাধারণ মানুষের কাছে, সঠিক মানুষের কাছে পৌঁছায় সেজন্য সেতুবন্ধনে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় বা সরকারের সেবাগুলো মানুষের কাছে একদম পৌঁছে দেওয়ার জন্য ডিসিরা যেন সার্বিকভাবে কাজ করেন, সেসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে।

ডিসিদের সার্বিক কার্যক্রমের ওপর অনেক কিছু নির্ভর করে। এসব কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেন কোনো দুর্নীতি কোথাও কাজ না করে সেজন্য সবাইকে কঠোর হওয়া, একইসঙ্গে সচেতন থাকার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *