মধ্যপ্রাচ্যে বিরাজমান সাম্প্রতিক উত্তেজনার কারণে সাময়িকভাবে স্থগিত রাখা কুয়েত, বাহরাইন ও ইরাকের এরবিল রুটে আবারও যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ। আগামী ৮ আগস্ট থেকে এসব রুটে পুনরায় উড্ডয়ন শুরু করবে এয়ারলাইনটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় কাতারের জাতীয় পতাকাবাহী এ বিমান সংস্থাটি নিশ্চিত করেছে যে, আগামী ৮ আগস্ট থেকে বাহরাইন, এরবিল এবং কুয়েত গন্তব্যে তাদের নিয়মিত ফ্লাইট চলাচল পুনরারম্ভ হবে।

সংস্থাটি যাত্রীদের সুবিধার্থে যেকোনো হালনাগাদ তথ্যের জন্য কাতার এয়ারওয়েজের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড মাধ্যমগুলোতে নজর রাখার অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্যে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান রাজনৈতিক ও সামারিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত সুরক্ষার স্বার্থে ৭ আগস্ট পর্যন্ত এসব রুটের সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছিল।

সংশ্লিষ্টদের মতে, কাতার এয়ারওয়েজের নিয়মিত সূচিতে ফেরার এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের আকাশপথে নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক ইঙ্গিত।

সূত্র: আনাদোলু এজেন্সি

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *