পাবনা, ৩০ মার্চ, ২০২৬ঃ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনার জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকগণ।
পাবনা সার্কিট হাউসে অনুষ্ঠিত এ সাক্ষাতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আখতারুজ্জামান নেতৃত্বে পাবনার জেলা ও দায়রা জজগণ এবং জেলায় কর্মরত অন্যান্য বিচারকগণ অংশ নেন।
সাক্ষাৎকালে বিচারকগণ পাবনা জেলার বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি তাদের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এ সময় আইনজীবী এবং জুডিশিয়াল সার্ভিসের সদস্য হিসেবে তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন।
এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।
