বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় লাল মিয়া (৪১) নামের স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লাল মিয়া গাড়ীদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বনমরিচা গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, একাধিক নাশকতা ও বিস্ফোরক আইনে পূর্বে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে অভিযান চালিয়ে লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, রোববার (৯ আগস্ট) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *