আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়—এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। তিনি সবার জন্য সহজলভ্য ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার এবং ৫০ শয্যা বিশিষ্ট আইসিইউ উদ্বোধন করেন এবং রোগীদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন। চিকিৎসকদের প্রতি সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি এবং টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
