ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ নিজেকে নির্দোষ দাবি করেছেন। রোববার (২২ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

ফয়সাল পরিষ্কারভাবে বলেন, “আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলাম না।” যদিও পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) এর আগে জানিয়েছিল, গ্রেপ্তারকৃত ফয়সাল ও আলমগীর দুজনেই হাদি হত্যার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *