সারাদেশে যথাযথ নিয়ম না মেনে ‘ব্যাঙের ছাতার মতো’ গড়ে ওঠা ক্লিনিকগুলো পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়ন করতে হলে বেসরকারি খাতের ওপর বিশেষ নজর দিতে হবে। তিনি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, “আপনাদের সবার সহযোগিতায় আমরা মানসম্মত স্বাস্থ্যসেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। তবে মানহীন ক্লিনিকগুলোর বিষয়ে আমাদের কঠোর হতে হবে।”

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব ডা. এ এম শামীম, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্য খাতের সংস্কার ও বেসরকারি হাসপাতালের সেবার মানোন্নয়নে সরকারের সাথে একাত্মতা প্রকাশ করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *