প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুদ্ধে বিতর্কিত ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমদ তানভীরকে (৪২) ৩ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রের খবর, তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের এসআই মাসুদুর রহমান আদালতে আসামির উপস্থিতিতে অধিকতর তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানান। উভয় পক্ষের আইনি শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আদালতের অনুমোদিত তিন দিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত হয়েছে। খুব শিগগিরই তাঁকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার অন্তরালে অন্য কোনো চক্রের ইন্ধন ছিল কি না এবং ঠিক কী কারণে কিংবা কার প্ররোচনায় তিনি এই আপত্তিকর মন্তব্য করেছেন, তা খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বাদী হয়ে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর জের ধরে গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরি পাড়ার এক আবাসিক ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশ। ওই দিনই আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *