বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করেছে।

বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১২টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে থিম সংটির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

থিম সংটিতে বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানকে গানের রূপ দেওয়া হয়েছে। এর মধ্যে ‘ভোট দেবেন কিসে—ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’সহ দলটির পরিচিত বার্তাগুলো স্থান পেয়েছে।

উদ্বোধনী বক্তব্যে রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনের মধ্যে দৃঢ় বন্ধন থাকে, তেমনি বিএনপি একটি শক্ত ও ঐক্যবদ্ধ রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করে। তিনি বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই সেই দর্শন, যার প্রতীক ধানের শীষ।

তিনি আরও বলেন, এই প্রতীক অতীতে যেমন মুছে ফেলা যায়নি, ভবিষ্যতেও কেউ তা পারবে না। ধানের শীষ মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত হয়ে আছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *