ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। জামায়াতে ইসলামীর ভোলা জেলার নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার আদর্শ একাডেমি রোডের নিজ বাসভবন ‘ক্ষণিকলয়’ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। সাওদা সুমি ওই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী। গ্রেপ্তারের পর সোমবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, বিবি সাওদা তার ফেসবুক আইডিতে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট করে আসছিলেন। পুলিশ জানায়, তিনি ভিউ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চললে আপাতত ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছিল।

গ্রেপ্তারের আগে সুমি তার ফেসবুকে লিখেছিলেন, ‘আমরা তো চাইলে ইরান থেকে তেল আনতে পারি, তারা তো অনুমতি দিছে, তাহলে দুই-তিন গুণ বেশি টাকা দিয়ে কেন ভারত থেকে তেল আনা লাগবে?’ এ ধরনের রাজনৈতিক ও সমসাময়িক পোস্টের কারণেই তাকে আইনের আওতায় আনা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *