বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’ স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনস্বার্থে এই আবেদনটি করেন অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন।

রিটে সংস্কৃতি সচিব, ধর্ম সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবীর দাবি, মঙ্গল শোভাযাত্রা কোনো প্রাচীন বাঙালি ঐতিহ্য নয়; বরং এটি ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হয়েছিল। পরবর্তীতে একে পহেলা বৈশাখের সঙ্গে যুক্ত করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন প্রতীক ও উপস্থাপনা অনেকের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার আশঙ্কা তৈরি করে। এছাড়া এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জননিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে বলেও রিটে দাবি করা হয়েছে। সংবিধানের ৩১, ৩২ ও ৪১ অনুচ্ছেদের আলোকে জনগণের ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষার বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে।

রিটে পহেলা বৈশাখে এই শোভাযাত্রার আয়োজন, প্রচার বা যেকোনো ধরনের অনুমোদন দেওয়া থেকে সংশ্লিষ্টদের বিরত রাখতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *