আগামী ০৮/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার ও তার ক্যামেরা পার্সন মাদকবিরোধী সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে পল্টন মডেল থানাধীন শহীদ মতিউর পার্কের বিপরীত পাশে ২ নম্বর গেটের সামনে অবস্থান করেন।
সেখানে তারা দেখতে পান, আলী নামের এক মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক বিক্রি করছে। বিষয়টি ধারণ করার জন্য রিপোর্টার ও ক্যামেরা পার্সন ভিডিও ধারণ শুরু করলে অভিযুক্ত আলী ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ওপর শারীরিকভাবে হামলা চালায়। এসময় আলীর সহযোগীরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকের কাছ থেকে মানিব্যাগ ছিনিয়ে নেয়।
পরবর্তীতে স্টেডিয়াম ইউনিটের সভাপতি প্রার্থী (বিএনপি) মোঃ কাদের এবং পাতাল সড়ক মার্কেট ইউনিটের সভাপতি প্রার্থী জসিমসহ তাদের অনুসারীরা ঘটনাস্থলে এসে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ক্যামেরা পার্সনকে মারধর করে।
একপর্যায়ে তারা সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ভবিষ্যতে স্টেডিয়াম এলাকায় সংবাদ সংগ্রহ করতে এলে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *