লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর মালিকানাধীন আল-মানার টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আলী শুয়াইব রয়েছেন। রোববার (২৯ মার্চ) সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আল-মানার টেলিভিশন জানিয়েছে, আলী শুয়াইব যে গাড়িটিতে অবস্থান করছিলেন, সেটিকে সরাসরি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী। আল-মানার তাঁকে ‘প্রতিরোধ গণমাধ্যমের আইকন’ হিসেবে অভিহিত করেছে। তবে ইসরাইলি সামরিক বাহিনী অভিযোগ করেছে যে, শুয়াইব সাংবাদিকের ছদ্মবেশে হিজবুল্লাহর হয়ে কাজ করছিলেন এবং ইসরাইলি সৈন্যদের অবস্থান ফাঁস করছিলেন।

ইরান ও হিজবুল্লাহপন্থি সংবাদমাধ্যম আল-মায়াদিন জানিয়েছে, একই দিনে ইসরাইলি হামলায় সাংবাদিক ফাতিমা ফতুনি ও তাঁর ভাই মোহাম্মদ ফতুনি নিহত হয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট এই হত্যাকাণ্ডকে একটি “জঘন্য অপরাধ” বলে তীব্র নিন্দা জানিয়েছেন।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এই হামলার তদন্ত শুরু করেছে। সংস্থাটি তাদের বিবৃতিতে জানিয়েছে, সাংবাদিকরা কোনোভাবেই যুদ্ধের বৈধ লক্ষ্যবস্তু হতে পারেন না। সিপিজে আরও উল্লেখ করেছে, কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিযুক্ত করা ইসরাইলের একটি পুরনো ও উদ্বেগজনক প্রবণতা।

সূত্র: সিএনএন

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *