শিল্পীদের নীরবতা নিয়ে বিস্ফোরক মাহিয়া মাহি
Entertainment, Featured, Latest, News, Politics, Popular, Trending #abongtv, #ArtistAssociationSilence, #BangladeshNews, #HSCStudentProtest2026, #MahiyaMahiFacebookসারাদেশে চলমান তীব্র প্রাকৃতিক দুর্যোগ ও ভয়াবহ বন্যার পানির মধ্যে এইচএসসি পরীক্ষা চালু রাখায় শিক্ষার্থীদের চলমান রাজপথের আন্দোলন এবং বানভাসি মানুষের চরম দুর্দশার মাঝেও দেশের বিনোদন অঙ্গনের শিল্পী সমাজের রহস্যজনক নীরবতা নিয়ে এবার সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি৷ সংকটের এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী ও অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে শিল্পীদের জোরালো প্রতিবাদী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি৷ আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন ও বিস্ফোরক স্ট্যাটাসে মাহি লেখেন— ‘আমাদের শিল্পীরা কি মারা গেছে? শিল্পী সমিতি কি মারা গেছে? আমরা কেন প্রতিবাদ করছি না? কিসের এত ভয় আপনাদের?’
রিজিক ও প্রতিবাদের ডাক: চলচ্চিত্র জগতের সহকর্মীদের একপ্রকার কাপুরুষোচিত নীরবতাকে খোঁচা দিয়ে শিল্পীদের উদ্দেশ্যে মাহি তাঁর ফেসবুক পোস্টে আরও লেখেন— ‘মনে রাখবেন, রিজিকের মালিক ওই উপরওয়ালা৷ আপনার একটা প্রতিবাদে আপনার রিজিক কমাবেন না৷’ স্ট্যাটাসের একদম শেষাংশে তিনি দেশের চলমান অস্থিতিশীল ও প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে সকলের প্রতি আহ্বান জানিয়ে লেখেন— ‘শিক্ষার্থীদের পাশে দাঁড়ান৷ বানভাসি মানুষের পাশে দাঁড়ান৷’
মাহিয়া মাহির এই সাহসী ফেসবুক স্ট্যাটাসটি নেটদুনিয়ায় প্রকাশের পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় এবং বিনোদন অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে৷ সাধারণ নেটিজেনদের অনেকেই মাহির এই স্পষ্টভাষী বক্তব্যের সঙ্গে পুরোপুরি একাত্মতা প্রকাশ করছেন৷ মাহির সেই পোস্টের কমেন্ট বক্সে একজন সাধারণ ব্যবহারকারী লিখেছেন— ‘ফেসবুকে জানালেন ভালো কথা, এবার সমিতির নেতাদের আপনার কাছে অবশ্যই নাম্বার আছে কল দিয়ে দেখেন কি বলে! ডলার পেলে ফ্যামিলি নিয়ে নেমে যাবে… কিন্তু এবার অধ্যায় আর জুলাই ভিন্ন৷’ তবে মাহির এই সরাসরি তোপের মুখেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শীর্ষ কোনো নেতার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি৷
ছাত্রদের উদ্দেশ্যে মাহির আরেকটি রহস্যময় পোস্ট: উল্লেখ্য, শিল্পীদের নীরবতা নিয়ে দেওয়া এই মূল পোস্টের ঠিক তিন ঘণ্টা আগে নিজের ফেসবুক ওয়ালে ছাত্রদের উদ্দেশ্য করে আরও একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন এই অগ্নিকন্যাখ্যাত নায়িকা৷ সেখানে তিনি লেখেন— ‘সেদিন যারা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তোমাদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছিলো আজ তারাই তোমাদের গলা চেপে ধরছে৷’ মাহির এই জোড়া পোস্ট এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে৷
চিত্রনায়িকা মাহির এই প্রতিবাদের নেপথ্যে রয়েছে— দেশের চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জোরপূর্বক এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অবিলম্বে পদত্যাগের দাবিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একটি বিশাল অংশের রাজপথের আন্দোলন৷ শিক্ষার্থীরা ‘শিক্ষার্থী ঐক্য’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলে আজ মঙ্গলবার রাজধানীর সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, উত্তরা ও মিরপুরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা বোর্ডের সামনে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করছে, যার আঁচ এবার এসে লাগল ঢাকার চলচ্চিত্র পাড়াতেও৷
