আজ বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছেন উভয় নেতা।
বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, কানেক্টিভিটি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক সমসাময়িক ইস্যুগুলো নিয়েও দুই নেতা বিস্তারিত আলোচনা করেন।…
