জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ যদি ভোটকেন্দ্র দখল বা ভোট চুরির চেষ্টা করে, তাহলে তার পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি এ ধরনের কোনো চেষ্টা হলে দেশে আবারও গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হবে।

শুক্রবার দুপুরে সাভারে ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন—এমন আশ্বাস দিয়ে তিনি জানান, নিজেদের বিরুদ্ধেও ভোট পড়লেও জনগণের ভোটাধিকার রক্ষায় তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ নতুন কোনো জুলুমবাজ শক্তির উত্থান দেখতে চায় না। যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল, সহিংসতা ও নিপীড়নের সঙ্গে জড়াচ্ছে, তারা আইনের চোখে জালিম হিসেবে বিবেচিত হবে।

১১ দলীয় জোটকে ঘিরে সারা দেশে জনসমর্থন বাড়ছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন পরিবর্তন, সংস্কার ও ইনসাফের নির্বাচন। ঋণখেলাপি, ভূমিদস্যু কিংবা বিদেশি নাগরিকত্বধারীরা আবার সংসদে গেলে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না।

তিনি বলেন, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশ থেকেই নেওয়া হবে এবং দেশের নিয়ন্ত্রণ থাকবে জনগণের হাতে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি জানান।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে তা সরকারের বড় ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে।

সভায় আরও বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, রাজনীতি বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টারসহ স্থানীয় নেতাকর্মীরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *