ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন, যার মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী রয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারত, পাকিস্তান ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও উপস্থিত ছিলেন।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন –
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি)
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী (এমপি)
৩. সালাহউদ্দিন আহমদ (এমপি)
৪. ইকবাল হাসান মাহমুদ (এমপি)
৫. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (এমপি)
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন (এমপি)
৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
৮. আব্দুল আউয়াল মিন্টু (এমপি)
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি)
১০. মিজানুর রহমান মিনু (এমপি)
১১. নিতাই রায় চৌধুরী (এমপি)
১২. খন্দকার আব্দুল মুক্তাদীর (এমপি)
১৩. আরিফুল হক চৌধুরী (এমপি)
১৪. জহির উদ্দিন স্বপন (এমপি)
১৫. মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট)
১৬. আফরোজা খানম (রিতা) (এমপি)
১৭. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (এমপি)
১৮. আসাদুল হাবিব দুলু (এমপি)
১৯. মো. আসাদুজ্জামান (এমপি)
২০. জাকারিয়া তাহের (এমপি)
২১. দীপেন দেওয়ান (এমপি)
২২. আ ন ম এহছানুল হক মিলন
২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)
২৫. শেখ রবিউল আলম
