তেজগাঁও শিল্পাঞ্চলের ক্লাবে ক্যাসিনো ও মদের আসরের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি ক্লাবে রাতের বেলায় জুয়া ও বিদেশি মদের আসর বসার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে ক্লাবটিতে বিভিন্ন ধরনের তাসভিত্তিক জুয়ার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

অভিযোগে বলা হয়, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সেখানে ফ্লাশ, তিন তাস, রামি, আন্ধার-বাহারসহ বিভিন্ন ধরনের জুয়ার আয়োজন করা হয়। পাশাপাশি বিদেশি মদ সরবরাহ ও সেবনের ব্যবস্থার অভিযোগও রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, বিষয়টি নিয়ে এর আগে নানা আলোচনা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ বা অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *