সরকার দরপত্র ছাড়াই বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য ২০০টি ইলেকট্রিক বাস, চার্জিং স্টেশন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বৈঠকে এই নীতিগত অনুমোদন দেয়। এর মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ বাসও থাকবে। এর আগে ১০০টি বাস ও ২৫টি চার্জিং স্টেশনের জন্য ৪০০ কোটি টাকা অনুদান চেয়েছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ১০০টি বাস কিনতে ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়বে, জ্বালানি আমদানি নির্ভরতা কমবে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং যাত্রীদের আধুনিক ও টেকসই সেবা নিশ্চিত হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *