নেপালের রাজধানী কাঠমান্ডুতে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ (3rd International Indigenous Language Journalism Conference-2026) সমাপ্ত হয়েছে। বিশ্বের ৩০ দেশের সাংবাদিকদের মিলনমেলা উক্ত কনফারেন্সের আয়োজক ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টসের (ফোনিজ) সাথে সার্বিক সহযোগিতাশ ছিল সার্ক জার্নালিষ্ট ফোরাম (SJF)। উক্ত সম্মেলনে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের আট সদস্যের প্রতিনিধিসহ বিশ্বের ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং গবেষকরা অংশগ্রহণ করেছেন।
কাঠমান্ডুতে ‘আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন ২০২৬’ সমাপ্ত
