দেশের মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: তারেক রহমান

ঢাকায় আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে দেশে ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্র চর্চার পথ সুগম হয়েছে। এখন দেশের মানুষ রাজনীতিকদের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে আছে—এই প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ সংসদের প্রধান বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। এক যুগের বেশি সময় ধরে মানুষ যে ত্যাগ স্বীকার করেছে—অত্যাচার, নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছে—সেই ত্যাগের ফলেই এই সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনের কাজ হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *