জ্বালানি সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত; সন্ধ্যা ৭টায় বন্ধ হবে সব দোকানপাট ও শপিংমল

দেশজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিপণি বিতান, শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের দোকানপাট বন্ধ করতে হবে।

আজ রবিবার (৫ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সরকার এর আগে অফিস ও ব্যাংকগুলোর সময়সূচিতে পরিবর্তন এনেছিল। সেই ধারাবাহিকতায় এবার বাণিজ্যিক খাতের সময়ও কমিয়ে আনা হলো। এর আগে দোকানপাট বন্ধের সময় সন্ধ্যা ৬টা থাকলেও তা ১ ঘণ্টা বাড়িয়ে নতুন সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৭টা। আজ থেকেই এই নির্দেশনা কার্যকর হওয়ার কথা রয়েছে।

দোকান মালিক সমিতির নেতারা জানিয়েছেন, সরকারের এই কৃচ্ছ্রসাধন নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেই তারা এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন। তবে ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নিতে তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *