পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই উৎসবের মাধ্যমে জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক।”
তারেক রহমান সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রমজানের শিক্ষা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হয়। পাশাপাশি তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
