পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা সাতদিনের সরকারি ছুটির মধ্যে মেট্রোরেল চলাচলের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন (শনিবার, ২১ মার্চ) মেট্রোরেল চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
ডিএমটিসিএল সূত্র জানায়, ঈদের ছুটির অন্যান্য দিনগুলোতে মেট্রোরেল নির্ধারিত সূচি অনুযায়ী চলাচল করলেও কেবল ঈদের দিন যাত্রী সেবা বন্ধ রাখা হবে। তবে ঈদের পরদিন অর্থাৎ রবিবার থেকে পুনরায় যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল শুরু করবে।
এদিকে, শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আজ ঈদের দিন হওয়ায় রাজধানীতে যাতায়াতের জন্য যাত্রীদের মেট্রোরেলের পরিবর্তে বিকল্প যানবাহন ব্যবহার করতে হবে।
