যুক্তরাষ্ট্রের New York অঙ্গরাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আলবানি এলাকার রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমুলের বন্ধু ফাহিম আলিম (২৭)। হীরামন ও নাজমুল বাবা-ছেলে। তারা সবাই নিউইয়র্কের লাউডনভিল এলাকায় বসবাস করতেন।
আহতরা হলেন—হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং তার এক বছর বয়সী নাতনি ইকরা। দুর্ঘটনার পর তাদের দ্রুত উদ্ধার করে আলবানির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম জানান, জোহরের নামাজের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নিউ জার্সির মার্লবুরো মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
