বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিদেশ যেতে না দিয়ে বিমানবন্দর থেকেই ফেরত পাঠায়।

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার দুপুরে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে ইকবাল সোবহান চৌধুরীর জেদ্দায় যাওয়ার কথা ছিল। তিনি বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন বিভাগ তাঁর পাসপোর্ট পরীক্ষা করে দেখতে পায় যে, তাঁর নাম ‘স্টপলিস্ট’-এ রয়েছে। অর্থাৎ তাঁর বিদেশ ভ্রমণের ওপর আইনি নিষেধাজ্ঞা ছিল। এর প্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে অফলোড (বিমানে উঠতে বাধা প্রদান) করে।

দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, ইকবাল সোবহান চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি। সেই মামলার সূত্র ধরেই তাঁর পাসপোর্ট ইমিগ্রেশন বিভাগের স্টপলিস্টেড ছিল। দুপুর ২টা ১০ মিনিটে তাঁকে অফলোড করার পর এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করে ইমিগ্রেশন পুলিশ।

বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর পর তিনি তাঁর উত্তরার বাসায় ফিরে গেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে তাঁর বা তাঁর পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *