আজ বুধবার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন। রাতেই তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালেই আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।
মাহদী আমিন আরও বলেন, তারেক রহমান বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন। সফরের সঙ্গে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্র ও যুবদল নেতারা।
ঢাকা-১৫ আসনের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে সংঘর্ষের ঘটনা নিন্দনীয়। তবে ভোটারদের গোপন তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা অগ্রহণযোগ্য। বিএনপি ত্রুটিমুক্ত ও মডেল নির্বাচন চায়। এজন্য ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাহদী আমিন বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি অবস্থান নেবে। নির্বাচনী মাঠে দলের পক্ষে থাকলেও কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে।
